× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যার্তদের সহায়তায়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংক-এর এক কোটি টাকা অনুদান প্রদান

০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা প্রদান করল স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। সোমবার স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া বাংলাদেশ সচিবালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক-ই-আজম, বীর প্রতীক-এর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে আসছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.