× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটি

চেক ক্লিয়া‌রিং‌ বা‌তিল

ডেস্ক রিপোর্ট

০১ অক্টোবর ২০২৪, ১৫:১২ পিএম

ছবিঃ সংগৃহীত

গতকাল (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ব্যাহত হয়েছে। একই সাথে গতকাল নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

আজ (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে  এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, গতকাল (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগুলো এসেছে, তার ক্লিয়ারিং করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা দেখা দেয়। এতে করে নিষ্পত্তির পেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

তি‌নি জানান, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.