× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেপজায় ৪০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি

০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ৪০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি তামাক প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করবে।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও প্রাইম লিফ প্রসেসিং কোম্পানির চেয়ারম্যান ম্যাং লি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাইম লিফ প্রসেসিংয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রাইম লিফ প্রসেসিং কারখানাটি বছরে ৩৬ হাজার টন তামাক পাতা প্রক্রিয়াজাত করবে। এতে ১০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে। ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ম্যাং লি।

বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রাইম লিফ প্রসেসিংয়ের বিনিয়োগ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলে ক্রমবর্ধমান বিদেশী বিনিয়োগকারীদের আগমন আমাদের জন্য গর্বের। এ বিনিয়োগ দেশের শিল্প খাতের বৈচিত্র্যায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

তিনি বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য বিশ্বমানের সুবিধা ও ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাইম লিফ প্রসেসিং কোম্পানির চেয়ারম্যান ম্যাং লি বেপজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেয়ে গর্বিত। আমাদের এ উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি।

প্রাইম লিফ প্রসেসিংসহ এখন পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪০টি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি করেছে। এদের মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৯২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রাইম লিফ প্রসেসিং কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.