× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দারাজ ৩.৩ ঈদ সেল - উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো 'রিয়েল ঈদ, রিয়েল ডিলস'

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়ায় অংশ নিয়ে জিতুন ম্যাচ টিকিট, সঙ্গে সাইটজুড়ে ফ্রি ডেলিভারি সুবিধা

[ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬]: দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ থিমে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৩.৩ ঈদ সেল’। ঈদকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় বাড়তি আনন্দ যোগাতে গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনজুড়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব ডিল, নামী ব্র্যান্ডগুলোর সাথে বিশেষ কোলাবরেশন এবং পেমেন্ট পার্টনারদের মাধ্যমে নিশ্চিত সাশ্রয়ের দারুণ সুযোগ।

ঈদ উদযাপনের প্রস্তুতিকে আরও সহজ করতে এই ক্যাম্পেইনে থাকছে ফ্ল্যাশ সেল এবং মেগা ডিল যেখানে মিলবে ৮০% পর্যন্ত ছাড়, পাশাপাশি হট ডিলগুলোতে থাকছে ৭৫% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্ট, সাইট-ব্যাপী ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ প্রতিটি ক্যাটাগরিতেই দারাজ নিশ্চিত করছে বাজারসেরা দাম, যা রমজানের দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি ঈদের প্রস্তুতিকে করবে আরও সাশ্রয়ী।

দীর্ঘমেয়াদী সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে দারাজ তাদের 'চয়েস' চ্যানেলের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) অফারটিকে আরও শক্তিশালী করেছে। এর ফলে গ্রাহকরা বড় কোনো ক্যাম্পেইনের জন্য অপেক্ষা না করেই সারা বছর প্রয়োজনীয় পণ্যগুলো সবচেয়ে কম দামে কেনার নিশ্চয়তা পাচ্ছেন। ৩.৩ ঈদ সেল চলাকালীন দারাজ চয়েস থেকে ৩টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি পণ্য কিনলে ১টি ফ্রি গিফট পাওয়ার পাশাপাশি ফ্রি ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা, যা বড় পরিবারের কেনাকাটাকে করবে আরও লাভজনক।

ক্যাম্পেইনের গতি ধরে রাখতে আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন থাকছে ‘পাগলা ফ্ল্যাশ’ ডিল। যেখানে প্রতিদিন ভোর ৪টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা- এই দুটি বিশেষ সময়ে সেরা সব পণ্যে মিলবে অতিরিক্ত ১০% ছাড়। এছাড়া ২, ৫, ৭, ৯ এবং ১২ মার্চ আয়োজিত হবে বিশেষ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ যেখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে পাওয়া যাবে ফ্ল্যাট ৩০% বা ৫০% ডিসকাউন্ট। অন্যদিকে ৬ ও ১৩ মার্চ রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে ‘জুম্মা নাইটস’ অফার, যেখানে ন্যূনতম ৩৪৯ টাকার অর্ডারে ৯% ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ক্যাম্পেইনে যুক্ত হয়েছে সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া টিকিট গিভঅ্যাওয়ে। ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ অর্ডার প্রদানকারী এবং অন্তত একটি সিলন পণ্য ক্রয়কারী গ্রাহক জিতে নিতে পারবেন এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ টিকিট, যা পুরো সেলজুড়ে গ্রাহকদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

পুরো সপ্তাহজুড়েই গ্রাহকদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন থিমভিত্তিক শপিংয়ের সুযোগ। এর মধ্যে রয়েছে চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরোয়ার্ড সানডে এবং মানডে, ইলেকট্রিক্যাল টিউজডে, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে এবং লাইফস্টাইল কোজি ফ্রাইডে। প্রতিটি নির্দিষ্ট দিনে সেই ক্যাটাগরির ওপর বিশেষ ডিল ও সীমিত সময়ের অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এবারের ৩.৩ ঈদ সেল সফল করতে দারাজের সাথে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় সব ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, লোটো এবং হিমালয়া। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে প্যারাশুট ন্যাচারালে ও বাটা এবং সিলভার স্পন্সর হিসেবে সাথে রয়েছে গোদরেজ। এই শক্তিশালী পার্টনারশিপের মাধ্যমে প্রতিটি সেগমেন্টেই ক্রেতারা পাচ্ছেন শতভাগ আসল এবং মানসম্মত পণ্যের নিশ্চয়তা।

গ্রাহকদের কেনাকাটা আরও উপভোগ্য করতে দারাজ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিয়ে এসেছে আকর্ষণীয় সব ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার। ক্রেতারা বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র মাধ্যমে পেমেন্ট করে ১০% পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এছাড়া দারাজে সংরক্ষিত মাস্টারকার্ড ব্যবহারকারী কার্ডের সর্বোচ্চ স্পেন্ডারদের জন্য রয়েছে টিভি এবং এসি-র মতো মেগা পুরস্কার। ইবিএল ভিসা ক্রেডিট কার্ডধারীরা ১২ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধায় পাবেন ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এনআরবি ব্যাংক কার্ডধারীরা ৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই-তে পাবেন ১,০০০ টাকা ক্যাশব্যাক।

ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “ঈদ মানেই আনন্দ এবং পারস্পরিক মেলবন্ধন। আমাদের ৩.৩ ঈদ সেলের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন প্রতিটি পরিবার এই আনন্দ উৎসবের সেরা পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারে। ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ স্লোগানটি মূলত আমাদের গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে আমরা সেরা দাম, বিশ্বস্ত ব্র্যান্ড এবং একটি নিরবচ্ছিন্ন শপিং অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছি।”

৩.৩ ঈদ সেল চলাকালে দারাজ বাংলাদেশ সবাইকে ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’-এর এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছে। নতুন নতুন ডিল উপভোগ করতে গ্রাহকরা ভিজিট করতে পারেন দারাজ ৩.৩ ক্যাম্পেইন পেজ অথবা দারাজ অ্যাপ। সর্বশেষ আপডেট পেতে দারাজ বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.