× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসিআই প্রপার্টিজ ও ইডটকো বাংলাদেশের সমঝোতা সই

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

ইডটকো বাংলাদেশের এমপ্লয়িদের জন্য বাসা খোঁজা ও ভাড়া নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে ইডটকো বাংলাদেশ কো. লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এসিআই প্রপার্টিজ লিমিটেড।

ঢাকায় ইডটকো বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইডটকো বাংলাদেশ কো. লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ এবং এসিআই প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন।

এই তিন বছর মেয়াদি সমঝোতার আওতায় ইডটকোর এমপ্লয়িরা এসিআই প্রপার্টিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দে-এর মাধ্যমে প্রপার্টি কেনা, বিক্রি ও ভাড়ার ক্ষেত্রে বিশেষ সহায়তা পাবেন। প্রতিটি এমপ্লয়ির জন্য থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজমেন্টের পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী প্রপার্টি পরামর্শ, বিনামূল্যে প্রপার্টি যাচাই, পছন্দের প্রপার্টি দেখার ব্যবস্থা, নির্বাচিত লিস্টিংয়ে অগ্রাধিকার এবং সেরেনো লেভান্দে-এর বিশেষ পার্টনার ক্যাম্পেইন ও অফার।

এসিআই প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন বলেন,“ইডটকোর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের এমপ্লয়িদের বাসা খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক করতে চাই আমরা। একটি বাসা খোঁজার ক্ষেত্রে শুধু ভালো প্রপার্টির বিকল্প থাকাই যথেষ্ট নয়, সঠিক পরামর্শ ও পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তাও সমান গুরুত্বপূর্ণ। এই উদ্যোগে আমরা সেই বিষয়গুলো এক জায়গায় নিয়ে আসছি, যাতে এমপ্লয়িরা আরও নিশ্চিন্তে ও কম সময়ে তাদের প্রয়োজন অনুযায়ী বাসা খুঁজে নিতে পারেন। করপোরেট কমিউনিটির জীবনে বাস্তব অর্থে মূল্য যোগ করা এবং আমাদের ‘Living, Harmonized’ দর্শনকে মানুষের দৈনন্দিন জীবনে তুলে ধরার প্রচেষ্টারই অংশ এই অংশীদারত্ব।”

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, “একজন এমপ্লয়ির ভালো থাকা শুধু তার কর্মক্ষেত্রের অভিজ্ঞতার ওপর নির্ভর করে না; কর্মক্ষেত্রের বাইরের জীবনেও স্বস্তি ও নিশ্চয়তা থাকা জরুরি। আর একটি উপযুক্ত বাসা সেই নিশ্চয়তার বড় একটি অংশ। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এমপ্লয়িদের বাসা খোঁজা ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি আরও সহজ করতে চাই, যাতে তারা বিশ্বস্ত পরামর্শ, নির্ভরযোগ্য সেবা ও প্রয়োজনীয় সহায়তা পান। আমাদের এমপ্লয়িরা যেন নিজেদের এবং পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও নিশ্চিন্তে নিতে পারেন, এই উদ্যোগ সেই দায়বদ্ধতারই একটি অংশ।”

এসিআই প্রপার্টিজ লিমিটেড বাংলাদেশের প্রপার্টি খাতে আরও সহজ, নির্ভরযোগ্য ও পেশাদার সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সেরেনো লেভান্দে-এর মাধ্যমে বাসা ভাড়া, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রপার্টি কেনাবেচা, করপোরেট হাউজিং এবং কমার্শিয়াল স্পেস সংক্রান্ত সেবা দেওয়া হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.