× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেপসিকো কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ বাংলাদেশ

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩ পিএম

বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।


এই অংশীদারত্বের আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট এবং মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।


নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মোহাম্মদ কামরুজ্জামান।


দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা, এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে পেপসিকো তাদের বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করতে সহায়তা করে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা উভয় ক্ষেত্রেই দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ।


পেপসিকো বাংলাদেশ, প্রাইভেট লিমিটেড বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকোর বাংলাদেশ ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। বৈশ্বিকভাবে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সমৃদ্ধ পোর্টফোলিও নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশে পেপসিকো, পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, লে’স, কুরকুরে, অ্যাকুয়াফিনা এবং কোয়াকার ওটস এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত।


উদ্ভাবন, মানসম্পন্ন পণ্য এবং দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ পেপসিকো বাংলাদেশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সমাজের জন্য মূল্য সৃষ্টি করে যাচ্ছে। পেপসিকোর বৈশ্বিক ভিশনের আলোকে, পেপসিকো বাংলাদেশ দেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে।


মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.