× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট।

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডভিত্তিক যেকোনো পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এর অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে। একই তারিখ থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর জারি করা এ-সংক্রান্ত আগের সার্কুলারের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

নতুন নির্দেশনায় সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান—যেমন বিকাশ, নগদ ও রকেট—পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ সালের সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী ওই আইকন প্রদর্শন করতে হবে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শুধু বাংলা কিউআর স্ক্যান নয়, কিউআর কোডের ছবি আপলোড করেও যেন পেমেন্ট করা যায়, সে ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.