× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬ পিএম

ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং রূপালী ব্যাংক পিএলসির ভিসা কার্ড ব্যবসা বিকাশের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক পিএলসি।

বুধবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির স্বাক্ষরিত নথি বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার নেপাল, ভুটান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ভিসার সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে রূপালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা আরও সম্প্রসারিত হবে। এর ফলে ব্যাংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ এবং ভিসার বিজনেস ডেভলপমেন্ট সাউথ এশিয়ার পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, মো. আবুল হাসান, সালামুন নেছা ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.