× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্যাপট্যাপ সেন্ডের রেমিটেন্স গ্রহণ করে পুরস্কার পেলেন ৫ জন

২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪ পিএম

যুক্তরাজ্য থেকে ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে মোটরবাইক ও ইলেকট্রনিক ডিভাইসের কুপন পেয়েছেন দেশে থাকা পাঁচ স্বজন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্যাম্পেইনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন। অন্য চার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন।

গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সর্বোচ্চ পরিমাণ গ্রহণকারী স্বজনদের বিভিন্ন ধাপে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বৈধ পথে সহজ ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতেই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়।

বিকাশ জানিয়েছে, বর্তমানে বিশ্বের ১৭০টির বেশি দেশ থেকে ১৪২টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে রেমিটেন্স দেশে পাঠানো যাচ্ছে। ২৮টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেটেলমেন্টের পর তা দ্রুত দেশের স্বজনদের বিকাশ হিসাবে পৌঁছে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রেমিটেন্স গ্রহণকারীরা এখন তুলনামূলক কম খরচে টাকা ক্যাশ আউট করতে পারছেন। দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে প্রতি হাজার টাকায় ৭ টাকা চার্জে রেমিটেন্সের অর্থ ক্যাশ আউটের সুবিধা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.