× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮ পিএম

২০শে সেপ্টেম্বর, বিআরবি হসপিটালস লিমিটেড হতে প্রকাশিত প্রথম মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. পারভেজ রহমান। মেডিকেল জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মিয়া। উক্ত অনুষ্ঠানে মেডিকেল জার্নাল “বিআরবি হেলথ প্লাস” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জার্নাল এর এডিটর ইন চিফ কর্নেল ডা. নাজমুল হুদা খান (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে হসপিটালের কনসালটেন্ট বৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

”HEALTH+” নামে প্রকাশিত মেডিকেল জার্নাল মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা হসপিটালের এ যুগান্তকারী পদক্ষেপ সাধুবাদ জানান, জ্ঞান ভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা ও এধরনের প্রকাশনার এই পরিক্রমাকে আরো বহু দুর এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদান করেন। একই সাথে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতে আরো উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.