× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০ পিএম

পবিত্র হজ পালন সহজ করার লক্ষ্যে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন, সকল পস মেশিনে পেমেন্ট সুবিধা ও বছরে সর্বোচ্চ ৪ বার বিমানবন্দরে বলাকা লাউঞ্জ ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন।

প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কার্ডে লোড করে নিতে পারবেন। তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি করা হবে এবং এতে কোন চার্জ নেই। সম্প্রতি রাজধানীর এক হোটেলে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যদের মতবিনিময় সভায় এ কার্ডের উদ্বোধন করেন।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশ-এর ডাইরেক্টর সোহেল আলিম। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এ সময় হাব ও ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.