× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবুজ শিল্প ও সবুজ কারখানা স্থাপনে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক পি এল সি.

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬ পিএম

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অর্থায়নকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি,।

সম্প্রতি ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় বিশেষ করে সবুজ শিল্প স্থাপন এবং সবুজ কারখানা ভবন নির্মাণে অর্থায়নকে উৎসাহিত করা হবে। চুক্তির ফলে সাউথইস্ট ব্যাংক পিএলসি, এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তা ও গ্রাহকদের অগ্রাধিকারমূলক সুদহারে অর্থায়ন প্রদানের সুযোগ পাবে।

পরিবেশ সংরক্ষণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং টেকসই শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সাউথইস্ট ব্যাংক দীর্ঘদিন ধরে টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব উদ্যোগে অর্থায়নকে গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটির টেকসই অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

এছাড়াও, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ারুল বারী, যুগ্ম পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম পরিচালক মোঃ কামরুল ইসলাম, উপপরিচালক মোঃ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর সিআরএম বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের এ অংশগ্রহণ দেশের পরিবেশবান্ধব শিল্প স্থাপন, সবুজ কারখানা নির্মাণ এবং টেকসই অর্থায়নের প্রসারে ব্যাংকটির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.