× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩ পিএম

কর্মসংস্থান ব্যাংকের Small Business Microfinance & Micro Enterprise Fund (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান। কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক SBMMEF ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। পাশাপাশি শুধু ঋণ দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ প্রদান করেন।  এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 


কর্মসূচিতে প্রকল্পের আওতায় ৫ জন নারী ও একজন জন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। এসময় ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংক, কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.