× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের ১০ম বর্ষপূর্তি উদযাপন

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭ পিএম

সততা, পেশাদারিত্ব, সুশাসন ও টেকসই বিনিয়োগ সেবার ১০ বছর পূর্ণ করেছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে পেশাদার সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ক্যাপিটেক পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডগুলো থেকে নিয়মিত লভ্যাংশ দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২-এর সিক্স সিজনস হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটির ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।বাংলাদেশ সংবাদ

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান। তিনি ক্যাপিটেকের মূলভিত্তি, সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।

বিনিয়োগকারীদের আস্থা, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.