পটুয়াখালী ও ভোলার গ্রাহকদের ৫ কোটি ১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুই অঞ্চলে পৃথক অনুষ্ঠানে এসব চেক দেয়া হয়।
এর মধ্যে পটুয়াখালীতে ২ কোটি ৮৭ লাখ এবং ভোলায় ২ কোটি ১৪ লাখ টাকার বীমা দাবির চেক দেয়া হয়েছে।
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার এবং প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মিজানুর রহমান হাওলাদার।
একই দিন ভোলায় কোম্পানির নিজস্ব ভবনের হলরুমে ওই অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
ভোলার অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন এবং প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ এইচ এম ফরিদ হোসেন।
ভোলার অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী বলেন, দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ কাজ করছে।