স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫ম বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মোঃ জাহেদুল হক, বেলাল আহমেদ সোলায়মান, ফরহানা সুলতানা, মোঃ শাহেদুল আলম, মোঃ কাজলুল হক, ফিরোজ আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাবিব আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ জিনুর রহমান এফসিএস এবং স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর সিইও মহসিন হাওলাদার।