× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ববাজারে তেলের ব্যারেল প্রতি দাম ছাড়াল ১০৩ ডলার

ডেস্ক রিপোর্ট।

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১০৩ ডলার। এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন দাম কমেছিল। খবর আল-জাজিরার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে ওঠে।

চলতি মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক দাম বৃদ্ধি।

এদিকে, ডব্লিউটিআই এর দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে, মে মাসের পর প্রথমবার ডব্লিউটিআই এর দাম ১০৬ ডলার ছাড়িয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.