× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাসব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন করল ইসলামী ব্যাংক

০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে মাসব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসীম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. মিজানুর রহমান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, মোঃ মাকসুদুর রহমান, আবু ছাঈদ মোঃ ইদ্রিস ও মোঃ জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপ শাখার ইনচার্জগণও ভার্চুয়াল প্লাটফর্ম এ অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম কামাল উদ্দীন জসীম বলেন, “ইনফরমেশন টেকনোলজির ব্যবহার ও গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার সিকিউরিটির গুরুত্বও বেড়েছে। গ্রাহকদের আস্থা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.