× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা, সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

০১ অক্টোবর ২০২৬, ১৯:৩৪ পিএম

মাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কমাতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলমান এই আয়োজনে দুধ, তেল, আটা, চাল, ডাল, নুডলস, পাস্তা, জুস ও বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড় ও একটি কিনলে একটি ফ্রি অফার।

এই বিশেষ আয়োজনে রয়েছে অলিভ অয়েলে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং আইসক্রিমে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিশ্লেষণ

এছাড়া মাসের বাজারের অন্যতম প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল ও আটাতেও রাখা হয়েছে বিশেষ মূল্যছাড়। চালের মধ্যে মিনিকেট প্রিমিয়াম চাল প্রতি কেজি ৬৫ টাকা এবং মিনিকেট স্ট্যান্ডার্ড চাল পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৫৭ টাকায়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পরিবারের মাসিক বাজারকে আরও সাশ্রয়ী করতে বিস্কুট, জুস, পাস্তা, নুডলস, সস ও অন্যান্য খাদ্যপণ্যেও থাকছে বিশেষ অফার। নির্দিষ্ট বিস্কুট ৩টি কিনলে ১টি ফ্রি, নিউট্রিলাইফ জুসে ৬০ টাকা এবং পাস্তায় রয়েছে ৫৫ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া নির্বাচিত নুডলস ও অন্যান্য পণ্যেও রয়েছে বিশেষ মূল্যছাড়।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, মাসের বাজারের প্রয়োজনীয় পণ্যগুলো একসঙ্গে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তারা যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্য নিতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ মূল্যছাড়ের আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্যেও মূল্যছাড় রাখার মাধ্যমে মাসিক বাজারকে আরও সুবিধাজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.