× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশ-এ বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির বিল পেমেন্ট করে প্রতিদিন স্মার্ট টিভি জেতার সুযোগ

০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম

বিকাশ দিয়ে ইউটিলিটি বিল পরিশোধ করে প্রতিদিন একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। চলতি অক্টোবর মাসের প্রথমার্ধজুড়ে (১ থেকে ১৫ অক্টোবর) প্রতিদিনের সর্বোচ্চ অঙ্কের বিল পরিশোধকারী গ্রাহক জিতে নিচ্ছেন এই পুরস্কার। এছাড়া, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম বিল পেমেন্টকারী পাচ্ছেন ক্যাশব্যাক।

১ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ও টিভির বিল পেমেন্ট করে গ্রাহকরা পুরস্কারগুলো জিততে পারবেন। আগামী ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত প্রতিদিন স্মার্ট টিভি বিজয়ীরা পাবেন সমমূল্যের ৪৫ হাজার টাকার কুপন। একজন গ্রাহক একবারই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি মিনিটে প্রথম ইউটিলিটি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টিভি) প্রদানকারী মোট ৪৮০ জন বিকাশ-এ বিল পেমেন্ট করে পেতে পারেন ৫০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত। অফার সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://www.bkash.com/campaign/UBPmega2026।

এ মুহূর্তে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি ইত্যাদিসহ প্রায় সব ধরনের ইউটিলিটি বিলই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশবান্ধব ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.