× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিজন ৫ নিয়ে ফিরছে ‘কনকা সেরা পরিবার’

০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’-র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে ৫ম সিজনের জমজমাট আয়োজন নিয়ে। 

নতুন সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি সহ নতুন নতুন সংযোজন। ৩ অক্টোবর ২০২৬ বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ঢাকার গুলশানস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আফছার, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর মিস সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন জনাব মোঃ জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভি-র ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ, সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। এরপর সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভি-র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভি-র ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আশফাক উদ্দিন আহমেদ। সবশেষে ‘কনকা’-র পক্ষ থেকে বক্তব্য রাখেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেল্‌স ম্যানেজার মোঃ জুলহক হোসাইন, জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং জেনারেল ম্যানেজার- সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মাহমুদুন নবী চৌধুরী, এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আফছার। 

এরপর সিজন ৫-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং থিম সং পরিবেশিত হয়। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা এরপর অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।

কনকা সেরা পরিবার সিজন ৫ এর রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে ৩ অক্টোবর ২০২৬। চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ২ জন সদস্য মিলে একটি দল গঠন করে https://www.ntvbd.com/registration ওয়েবসাইট ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট-এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি প্রচারিত হবে বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভি-তে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.