× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূজার কেনাকাটায় ৮,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে

০৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৫ পিএম

সার্বজনীন দুর্গাপূজা উৎসবের কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে দেশজুড়ে ৪০ হাজারেরও বেশি আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে ৮ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক ও ডিসকাউন্ট দিচ্ছে বিকাশ। পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি থেকে শুরু করে রেস্টুরেন্টে খাওয়াদাওয়া, টিকিট কাটা, হোটেল বুকিং-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারগুলো উপভোগ করা যাবে ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।

সবগুলো অফার দেখে নেয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/payment-means-bkash।

চলুন দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো –

বাজারসদাই: পূজার রান্নাবান্নায় প্রয়োজনীয় গ্রোসারি কেনাকাটায় নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক। স্বপ্ন, মীনা বাজার, ইউনিমার্ট, আগোরা, ডেইলি শপিং সহ শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকেও পণ্য কেনাকাটায় মিলছে এই অফার।

লাইফস্টাইল ব্র্যান্ড: পূজার খুশিতে নতুন পোশাক বা পছন্দের লাইফস্টাইল পণ্য কেনাকাটা এখন আরও আনন্দময়। আড়ং, ইনফিনিটি, লুবনান, সেইলর সহ নামী সব ব্র্যান্ডের আউটলেট থেকে পণ্য কিনে বিকাশ পেমেন্টের সময় নির্দিষ্ট কোড ব্যবহার করলেই গ্রাহকরা পাচ্ছেন নানা অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে - https://offer-finder.com/campaigns?mega_campaign_slug=payment-means-bkash-campaign&category_slug=lifestyle।

ফুড ও বেভারেজ: উৎসবের আমেজে পরিবার-পরিজন নিয়ে পছন্দের রেস্টুরেন্টে খাওয়াদাওয়ায় বিকাশ পেমেন্টে মিলছে ডিসকাউন্ট। বিরিয়ানি, দেশি খাবার, ফাস্টফুড, মিষ্টান্ন, বেকারি আইটেম কিংবা কফি--সব ধরনের খাবারেই মিলছে এই সুবিধা।

ঘরের সাজসজ্জা ও ইলেকট্রনিকস: উৎসবের আমেজে ঘর সাজাতে নতুন ফার্নিচার, হোম ডেকোর কিংবা প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ক্যাশব্যাক, যা গ্রাহকদের পূজার আনন্দকে করবে আরও বর্ণিল।

টিকেটিং এবং হোটেল বুকিং: পূজার ৫ দিনের লম্বা ছুটিতে বাড়ি ফেরা কিংবা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে বিকাশ পেমেন্ট। নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে বাস ও ফ্লাইট টিকিট কাটায় এবং হোটেল বুকিংয়ে থাকছে নানা অফার।

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ, ভেন্ডিং মেশিন থেকে কেনাকাটায়, আইইএলটিএস কোর্স ফি এবং হেলথ চেকআপেও মিলছে নানা অংকের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.