পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবসা পর্যালোচনা সভা ও বিমা গ্রাহকদের দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে বিমা গ্রাহকদের বিমা দাবির চেক হস্তান্তর করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হাসান, নওশর আলী নাঈম, আবু তাহের, সিইএফও এস. এম. আরাফিন কাদের, ডিএমডি কামাল হাসান মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় কোম্পানির ব্যবসার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের বিমা দাবি নিষ্পত্তির অংশ হিসেবে দাবির চেক হস্তান্তর করা হয়।