× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

১৩ অক্টোবর ২০২৬, ১৭:২৫ পিএম

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১৬তম সভা ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.