× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেল বিকাশ

২১ অক্টোবর ২০২৬, ১৭:০৮ পিএম

ক্ষুদ্র মার্চেন্টদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা এবং ক্যাশলেস লেনদেনের ইকোসিস্টেম সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’ পেয়েছে বিকাশ। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, বৈশ্বিক ইভেন্ট ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্‌ম ‘মানি২০/২০’ আয়োজিত ‘দ্য মানি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে বিকাশ এই সম্মাননা অর্জন করে।

সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সমাজের নানা স্তরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক আর্থিক নেটওয়ার্কে যুক্ত করার স্বীকৃতি হিসেবে ‘পেমেন্টস– ফিন্যান্সিয়াল ইনক্লুশন’ ক্যাটাগরিতে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বিকাশ। অন্যদিকে, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের মধ্যে সমন্বিত লেনদেন কাঠামো তৈরি, দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং জাতীয় ক্যাশলেস রূপকল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে ‘ডায়মন্ড’ ক্যাটাগরির ‘সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের বৃহত্তম এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানটি।

বিশ্বের শীর্ষস্থানীয় ফিনটেক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিচারক প্যানেলের মূল্যায়নে এ পুরস্কার দেওয়া হয়। মূলত, আর্থসামাজিক ব্যবধান কমিয়ে ডিজিটাল অর্থনীতির রূপান্তরকে ত্বরান্বিত করে—এমন উদ্ভাবনগুলোকেই ‘দ্য মানি অ্যাওয়ার্ডস’-এ মূল্যায়ন করা হয়।

২০২৫ সালে প্রবর্তিত এই আন্তর্জাতিক আসরে এর আগে জেপি মরগান পেমেন্টস, অ্যান্ট গ্রুপ এবং মিন্ট এর মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো পুরস্কার পেয়েছিল। এবার বিশ্বের মোট ২৮টি উদ্যোগকে ছয়টি বিভাগে পুরস্কৃত করা হয়। বিভাগগুলো হলো– আর্লি স্টেজ স্টার্টআপ, গ্রোথ স্টেজ স্টার্টআপ, ব্যাংকিং, পেমেন্টস, পার্টনারশিপস অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এবং ডায়মন্ড।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.