× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্যাশন, লাইফ্স্টাইল, সৃজনশীল উদ্যাগ ও আন্তর্জাতিক মানের আয়জনে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের যাত্রা

২৬ অক্টোবর ২০২৬, ২০:১০ পিএম

দেশের সর্ববৃহৎ ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে।

বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে এই অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ অক্টোবর, ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। 

এই সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম ও কন্টেন্টের পরিসর বাড়ানো, আরোও বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সমপৃক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে পরিবর্তিত ভোক্তাদের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরণকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু  ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও অন্তর্ভুক্ত হবে। সমসাময়িক জীবনধারা ও মানুষের বহুমুখী আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরী করে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।  

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কন্টেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা বিকশিত করা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সুযোগও অনুসন্ধান করা হবে। সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়েও বিশেষ উরুত্ব দেওয়া হবে এই অংশীদারিত্বে। 

চুক্তিতে এনেক্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশন পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি বক্তব্য দিয়ে শুরু করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।  অনুষ্ঠানে তারা যৌথ লক্ষ, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যতের সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। 

এই অংশীদারিত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।  সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কন্টেন্ট এবং বৃহৎ পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সংযোগ তৈরিতে কাজ করবে দুই প্রতিষ্ঠান।  


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.