× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রপ্তানি-আমদানি বাণিজ্যে সেবা দিতে ট্রেডউইন্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

২৮ অক্টোবর ২০২৬, ১৮:১৫ পিএম

রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের বাণিজ্য অর্থায়নসেবা সম্প্রসারণে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংকটির গ্রাহকেরা নন-রিকোর্স ভিত্তিতে রপ্তানি ফ্যাক্টরিং, ইউজ্যান্স ঋণপত্র ডিসকাউন্টিং এবং আমদানি ফ্যাক্টরিং সেবা পাবেন।

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে এতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থপাচার প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (সিএএমএলসিও) শামীম আহমদ এবং ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।

অন্যদিকে, ট্রেডউইন্ডের পক্ষে স্বাক্ষর করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল জালি, একই অঞ্চলের আঞ্চলিক পরিচালন পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.