× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নয় মাসে ৫২৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ানের

৩১ অক্টোবর ২০২৬, ১৫:৩৪ পিএম

চলতি বছরের প্রথম নয় মাসে ২ লাখ ১১ হাজার ৫৯৭টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এসব দাবির বিপরীতে গ্রাহক ও নমিনিদের মোট ৫২৩ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করেছে জীবন বিমা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিমা, মৃত্যুজনিত দাবি, পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতের দাবিগুলো নিষ্পত্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্বাস্থ্য বিমা খাতে ১ লাখ ৭০ হাজার ৬৭৫টি দাবির বিপরীতে ২৩৫ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। মৃত্যুজনিত ৩৪ হাজার ৯৩৯টি দাবির বিপরীতে দেওয়া হয়েছে ২৫৭ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য খাতে ৫ হাজার ৯৮৩টি দাবির বিপরীতে গ্রাহকদের হাতে পৌঁছেছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, প্রতিটি বিমা দাবির সঙ্গে কোনো ব্যক্তি বা পরিবারের গুরুত্বপূর্ণ পরিস্থিতি জড়িয়ে থাকে। প্রিয়জনের মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়ানো, চিকিৎসার ব্যয় মেটাতে সহায়তা করা কিংবা পলিসির মেয়াদ শেষে গ্রাহককে অর্থ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সময়মতো দাবি নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গ্রাহকেরা যাতে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই তাঁদের প্রাপ্য অর্থ পান, সে লক্ষ্যে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ ও নির্ভরযোগ্য করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

দাবি নিষ্পত্তির কার্যক্রম দ্রুত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটির দাবি, কাগজবিহীন কার্যক্রম ও সহজ প্রক্রিয়ার কারণে নথিপত্রের ব্যবহার কমেছে। একই সঙ্গে দাবি যাচাই ও প্রক্রিয়াকরণে সময়ও সাশ্রয় হচ্ছে। প্রযুক্তিনির্ভর সেবা এবং দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহক ও নমিনিদের প্রয়োজনের সময়ে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.