× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশজুড়ে ১ লাখ গাছ রোপণ করল আড়ং

৩১ অক্টোবর ২০২৬, ১৬:০৮ পিএম

আড়ং, ব্র্যাক এবং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তাদের ‘ব্রিং ইওর ওন ব্যাগ’ (Bring Your Own Bag—BYOB) ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের ৪২টি জেলায় ১ লাখেরও বেশি গাছ রোপণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে সহায়তা করা হচ্ছে গ্রামীণ পরিবারগুলোকে এবং সম্প্রসারণ করা হচ্ছে সবুজের পরিসর।

ব্র্যাক এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “ব্রিং ইওর ওন ব্যাগ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজেদের কাছে থাকা ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা পুনরায় ব্যবহার করা। আজ, আমাদের দৈনন্দিন জীবনের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে।”

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত, আগের বছরের একই সময়ের তুলনায় BYOB ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬.৮ লাখেরও বেশি কমানো সম্ভব হয়েছে, যা আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান। এ সময় কাগজের ব্যাগ বিক্রি থেকে ২ কোটি ৯০ লাখ টাকা আয় হয়েছে। আড়ং এই সম্পূর্ণ অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারমূলক উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। 

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে, ব্র্যাকের ‘আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫,৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং। ৪২টি জেলার ২১০টি উপজেলায় ৪০,০০১টি পরিবারের মধ্যে এসব চারা বিতরণ করা হয়েছে। এর ফলে পরিবারগুলো পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাবে, সম্ভাব্য আয়ের উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।

এ ছাড়া, আড়ং মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মিয়াওয়াকি ফরেস্ট  গড়ে তুলছে। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে নিবিড় ও জীববৈচিত্র্যসমৃদ্ধ সবুজ এলাকা তৈরি করা হয়। রূপগঞ্জের মিয়াওয়াকি ফরেস্টে  আড়ং তাদের গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়ে আসা অংশগ্রহণকারীরা সরাসরি এই উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।

এসব উদ্যোগের ধারাবাহিকতায়, পরিবেশ পুনরুদ্ধার এবং কমিউনিটির নেতৃত্বে পরিচালিত উদ্যোগগুলোর প্রতি আগ্রহী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী আড়ং।

আড়ংয়ের সব আউটলেটে BYOB ক্যাম্পেইনটি চলমান রয়েছে। গ্রাহকরা নিজেদের ব্যাগ সঙ্গে নিয়ে এলে ১৫ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। দৈনন্দিন কেনাকাটার অভ্যাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমকে যুক্ত করার মাধ্যমে, আড়ং গ্রামীণ কারুশিল্পীদের সহায়তা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সবুজ ও বাসযোগ্য কমিউনিটি গড়ে তোলার কাজকে এগিয়ে নিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.