× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে প্রাভা হেলথের নতুন শাখার উদ্বোধন

০৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৫ পিএম

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ ঢাকার মিরপুরে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ঢাকাজুড়ে আরও কয়েকটি নতুন শাখা চালুর পরিকল্পনার অংশ হিসেবে এ শাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

রোগীকেন্দ্রিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০১৮ সাল থেকে বনানীর প্রধান শাখার মাধ্যমে ১০ লাখেরও বেশি রোগীকে সেবা দিয়েছে প্রাভা হেলথ। সমন্বিত স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য রোগনির্ণয় পরীক্ষা এবং টেলিমেডিসিন ও দেশের প্রথম পেশেন্ট অ্যাপসহ আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি রোগীদের আস্থা অর্জন করেছে। মিরপুরে নতুন শাখা চালুর ফলে মিরপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা নিজ এলাকার কাছাকাছি থেকেই একই মানের স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

৪ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাভা হেলথের অভিজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং আমন্ত্রিত করপোরেট অতিথিরা।

অনুষ্ঠানে প্রাভা হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল মতিন ইমন বলেন, “এখন থেকে মিরপুরের বাসিন্দারা নিজ এলাকার কাছাকাছি একই ছাদের নিচে ফ্যামিলি ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ইমেজিং সেবা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। বনানী শাখায় আমাদের রোগীরা যে মানের স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন, মিরপুর শাখার প্রতিটি রোগীও সেই একই মানের সেবা পাবেন।”

বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রাভা হেলথ শুরু থেকেই প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক রোগনির্ণয় পদ্ধতি এবং সমন্বিত চিকিৎসাসেবার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির মেডিকেল ল্যাবরেটরি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (ইঅই) মাধ্যমে ওঝঙ ১৫১৮৯ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এটি ল্যাবরেটরির পরীক্ষার মান ও নির্ভুলতা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণের প্রতিফলন।

নতুন এ শাখায় রোগীরা একই স্থানে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ল্যাবরেটরি পরীক্ষা, ইমেজিং, বিভিন্ন মেডিকেল প্রসিডিউর, নার্সিং সেবা, করপোরেট হেলথ চেকআপ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা।

মিরপুর ১১ নম্বরের পল্লবীতে (প্লট ৭, মেইন রোড ৩, সেকশন ৭) অবস্থিত প্রাভা হেলথের নতুন শাখায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাস্থ্যসেবা নেওয়া যাবে। এ ছাড়া প্রাভা হেলথ অ্যাপের মাধ্যমে অথবা ১০৬৪৮ নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.