× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

০৭ নভেম্বর ২০২৬, ১৩:৪৩ পিএম

সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও মিউজিকের সমন্বয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান।


টুর্নামেন্টটির টাইটেল স্পনসর ও গ্লোবাল এআই-নির্ভর টেকনোলজি ব্র্যান্ড টেকনো, উদ্বোধনী আয়োজনে নিয়ে আসে আকর্ষণীয় প্রজেকশন ও লেজার শো, মিউজিক, রোবোটিকস এবং সাউথ এশিয়ার সংস্কৃতিনির্ভর নানা পারফরম্যান্স। ইনোভেটিভ টেকনোলজি ও ক্রিয়েটিভিটির এমন সমন্বয়ে ফুটবলপ্রেমীদের জন্য এক ভিন্নধর্মী ও স্মরণীয় এক্সপেরিয়েন্স তৈরি করেছে ব্র্যান্ডটি।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর ট্রফি উন্মোচন।এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাসওয়ার উমারু লেব্বে, জেনারেল সেক্রেটারি পুরুষোত্তম কাট্টেল এবং আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক। ট্রফি উন্মোচনের পর অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এই আয়োজন সম্পর্কে টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা মানুষকে একসঙ্গে নিয়ে আসে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করে। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে আমরা টেকনোলজি ও ক্রিয়েটিভিটির সমন্বয়ে সেই মুহূর্তগুলোকে ফুটবলপ্রেমীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে চাই। আর সেই ভাবনা থেকেই উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল, মিউজিক ও সাউথ এশিয়ার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরেছি, যাতে দর্শকরা এক ভিন্নধর্মী ও স্মরণীয় এক্সপেরিয়েন্স পান।”



এই পার্টনারশিপের পেছনে টেকনোর বৃহত্তর পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জ্যাক গুও বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা মানুষের আবেগ, ডিটার্মিনেশন ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতাকে তুলে ধরে। এই মানবিক গুণগুলো টেকনোর ব্র্যান্ড ডিএনএর সঙ্গেও গভীরভাবে যুক্ত। সাউথ এশিয়া বিশ্বের অন্যতম তরুণ ও প্রাণবন্ত অঞ্চল। তাই সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আধুনিক টেকনোলজিকে এখানকার মানুষের আরও কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি তরুণদের বড় স্বপ্ন দেখাতে, নতুন ইনোভেশন গ্রহণ করতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।”

টেকনোলজি ও ক্রিয়েটিভিটির এই ভাবনা ফুটে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু থেকেই। স্টেডিয়ামজুড়ে জমকালো প্রজেকশন ও লেজার শোর মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর মাঠজুড়ে লেজার ম্যাপিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় চ্যাম্পিয়নশিপের পরিচিতি ও অংশগ্রহণকারী দেশগুলোর নানা ভিজ্যুয়াল। আলো ও টেকনোলজির এমন ব্যবহার পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

লেজার শোর পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়ের বিশেষ পারফরম্যান্স। টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে মঞ্চে আসেন তিনি। ফিফা বিশ্বকাপে ‘সির সির’ পারফর্ম করার পর এবার সেই আন্তর্জাতিক মঞ্চের এনার্জি নিয়ে দেশের দর্শকদের জন্য পারফর্ম করেন সঞ্জয়। টেকনোর জন্য বিশেষভাবে তৈরি জ্যাকেট পরে প্রায় ২০ মিনিটের পারফরম্যান্সে তিনি ইন্টারন্যাশনাল মিউজিকের সঙ্গে সাউথ এশিয়ার জনপ্রিয় সুরের মিশ্রণ তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোকে বিশেষ ট্রিবিউট জানিয়ে পুরো পারফরম্যান্সে তৈরি করেন এক উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজনের পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়েই ফুটবলপ্রেমীদের জন্য থাকছে টেকনোর নানা আকর্ষণীয় এক্সপেরিয়েন্স। বাংলাদেশের টেকনো ইউজাররা ‘এলা এআই’-এর মাধ্যমে আরও ইন্টারঅ্যাকটিভভাবে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এই এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ম্যাচের স্কোর নিয়ে এআই-জেনারেটেড প্রেডিকশন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ হাইলাইটস এবং ফুটবল সম্পর্কিত বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট পাওয়া যাবে। ফলে ইউজাররা আরও সহজে ম্যাচের আপডেট জানতে এবং টুর্নামেন্টের বিভিন্ন মুহূর্ত উপভোগ করতে পারবেন।

এলা এআই-এর এই সুবিধাগুলোর মাধ্যমে ফুটবলের সঙ্গে টেকনোলজিকে আরও কাছাকাছি নিয়ে আসতে চায় টেকনো। ব্র্যান্ডটির লক্ষ্য, পুরো টুর্নামেন্টজুড়ে স্মার্টফোন যেন ইউজারদের একটি স্মার্ট সঙ্গী হয়ে ওঠে। এর মাধ্যমে ইউজাররা আরও সহজে নিজেদের পছন্দের ম্যাচ ফলো, ফুটবল নিয়ে আলোচনা এবং খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্যাপচার ও শেয়ার করতে পারবেন।

শুধু স্মার্টফোনেই নয়, স্টেডিয়াম এলাকাতেও ফুটবলপ্রেমীদের জন্য থাকছে টেকনোর বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন, ডিজিটাল এনগেজমেন্ট অ্যাক্টিভিটি ও মোবাইল টেকনোলজি শোকেস। এসব আয়োজনের মাধ্যমে দর্শকরা টেকনোর বিভিন্ন টেকনোলজি ও ফিচার সম্পর্কে জানতে এবং সরাসরি এক্সপেরিয়েন্স নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন প্রেডিকশন অ্যাক্টিভিটি ও ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়ে টেকনো ক্যামন স্মার্টফোন জেতার সুযোগও পাবেন ফুটবল ফ্যানরা।

ফুটবলের সঙ্গে টেকনোর এই পথচলা অবশ্য নতুন নয়। আন্তর্জাতিক ফুটবলে ব্র্যান্ডটির দীর্ঘদিনের উপস্থিতিতে নতুন একটি চ্যাপ্টার যোগ করেছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। এর আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে পার্টনারশিপের পাশাপাশি সিএএফ আফ্রিকা কাপ অব নেশনসের সঙ্গে চলমান এনগেজমেন্ট এবং এএফসির লিডিং ক্লাব কম্পিটিশনগুলোতে স্পনসরশিপের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছে টেকনো।

এই ধারাবাহিকতায় টাইটেল স্পনসর হিসেবে নিজেদের ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড স্পিরিটকে এবার সাউথ এশিয়ার ফুটবলপ্রেমীদের কাছে তুলে ধরছে টেকনো। টেকনোলজি, ক্রিয়েটিভিটি ও সবার সঙ্গে একসঙ্গে ফুটবল উপভোগ করার এক্সপেরিয়েন্সের মাধ্যমে নতুন প্রজন্মের ফুটবল ফ্যানদের সঙ্গে আরও গভীরভাবে কানেক্ট করতে চায় ব্র্যান্ডটি।

ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি ন্যাশনাল ফুটবল টিম, আর তাদের ঘিরে একসঙ্গে হচ্ছেন সাউথ এশিয়ার বিভিন্ন দেশের ফুটবল ফ্যানরা। পুরো চ্যাম্পিয়নশিপজুড়ে ফুটবলের মাধ্যমে বিভিন্ন কমিউনিটিকে একসঙ্গে নিয়ে আসা, সাউথ এশিয়ার ফুটবলকে উদযাপন করা এবং তরুণদের নিজেদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে নানা এক্সপেরিয়েন্স তৈরি করবে টেকনো।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.