× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি'র 'কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা' অনুষ্ঠিত হয়েছে

০৭ নভেম্বর ২০২৬, ১৬:২৯ পিএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি, গত শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে 'কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা' অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে কৌশলগত সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক অগ্রাধিকারসমূহের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা, বিদ্যমান পরিচালনগত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা প্রণয়নই ছিল এ সভার মূল উদ্দেশ্য।


সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান এম. এ. কাশেম।


সভায় আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি'র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) এবং স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হক।


সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মো: খালিদ মাহমুদ খান সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সকল শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে সভাটি কৌশলগত আলোচনা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং ব্যাংকের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।



ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সকল শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানগণকে মূল্যবান কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় তাঁরা পরিচালনগত উৎকর্ষ অর্জন, ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ২০২৬ সাল ও পরবর্তী সময়ে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।


সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও পরিচালনগত কর্মকাণ্ডের ওপর বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। এ সময় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের মান ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় পাশাপাশি ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.