× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাতা পেতে ভোগান্তি, ৭ কিমি ছুটে শয্যাশায়ী গ্রাহককে সেবা দিল নগদ কর্মী

১১ নভেম্বর ২০২৬, ১৮:০৬ পিএম

এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী প্যারালাইসিসে আক্রান্ত চিনু রানী দাশ। সমাজ সেবা অধিদপ্তরের তালিকায় তার নাম রয়েছে। কিন্তু অ্যাকাউন্টের পরিচয় সংক্রান্ত জটিলতায় এক বছর ধরে সরকারের ভাতার টাকা পাচ্ছিলেন না তিনি।


খবরটা জেনে সাত কিলোমিটার দূরে চিনা রানীর বাসায় গিয়ে সমস্যাটার সমাধান করে দিয়ে আসেন চট্টগ্রামের জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টের উদ্যোক্তা আলিমুর রহমান। নতুনত্বহীনতার বাইরে গিয়ে গ্রাহকসেবার এমন এক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই সারাদেশে কাজ করে যাচ্ছেন নগদ সেবা পয়েন্টের অসংখ্য উদ্যোক্তা।


ঘটনার সূত্রপাত বন্দর নগরীর জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টে। সেখানে চিনু রানী দাশের মেয়ে শিল্পী রানী আসেন তার মায়ের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে। কথা প্রসঙ্গে আলিমুর রহমান জানতে পারেন, চিনু রানী ২০০৭ সাল থেকে পক্ষাঘাতগ্রস্ত এবং শয্যাশায়ী। সেবা পয়েন্টে এসে অ্যাকাউন্ট সচল করার অবস্থা তার নেই।


তার ওপর চিনু রানী দাশের নগদ অ্যাকাউন্ট করা হয়েছিল তার মেয়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে। কিন্তু পরে দেখা যায় তার মোবাইল সিমটির নিবন্ধন তার নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে। অথচ প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম অনুযায়ী, সিম ও অ্যাকাউন্ট, উভয়ই একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। এমন অসম্মতির কারণে তার প্রাপ্য প্রতিবন্ধী ভাতার টাকা আটকে ছিল। এটি ছিল এই অসহায় পরিবারটির জন্য বড় একটি আর্থিক ধাক্কা।


সমস্যা জানার পর আর বসে থাকেননি আলিমুর রহমান। অফিসের দৈনন্দিন কাজ শেষ করে তিনি চলে যান চট্টগ্রামের শিব মন্দির সংলগ্ন বাইন্যা পাড়া এলাকায়, চিনু রানী দাশের ঠিকানায়। সেবা পয়েন্ট থেকে ওই এলাকার দূরত্ব ৭ কিলোমিটার।


গ্রাহকর ঘরে পৌঁছে প্রয়োজনীয় তথ্য যাচাই করেন। এরপর সিম ও অ্যাকাউন্টের তথ্যের অমিল দূর করতে কেওয়াইসি পুনঃ জমা এবং পিন রিসেট করার যাবতীয় কাজ শেষ করে অ্যাকাউন্টটি পুরোপুরি সচল করে দেন। একই সঙ্গে ভাতা তোলার পরবর্তী প্রক্রিয়াগুলোও বুঝিয়ে দেন পরিবারের সদস্যদের।


দীর্ঘ এক বছরের অনিশ্চয়তা ও ভোগান্তি দূর হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন চিনু রানী দাশ ও তার পরিবার। দোরগোড়ায় এমন অপ্রত্যাশিত সেবা পেয়ে চিনু রানী বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকায় সেবা পয়েন্টে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। এক বছর ভাতা বন্ধ থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু নগদের ভাইটি নিজে বাড়িতে এসে সব ঠিক করে দিয়েছেন। আমাদের জন্য উনি এত কষ্ট করবেন, তা ভাবতেই পারিনি। ওনার আন্তরিকতায় আমরা ভীষণ কৃতজ্ঞ। নগদ ও ওই ভাইয়ের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ও শুভকামনা রইল।


ঘটনাটি বড় কোনো আয়োজন নয়, নেই কোনো ঢাকঢোল। কিন্তু একজন অসুস্থ, শয্যাশায়ী মানুষের ঘরের চৌকাঠ পর্যন্ত পৌঁছে যাওয়া, এইটুকু দায়িত্ববোধই একটি পরিবারের কাছে হয়ে উঠেছিল বড় স্বস্তির নাম, এক টুকরো ভরসা, আর তাতেই খুশি আলিমুর।


একজন অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম গ্রাহকের কাছে গিয়ে সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান তিনি। আমার কাছে গ্রাহকসেবা কেবল নির্ধারিত জায়গায় বসে সেবা দেওয়া নয়, বরং গ্রাহকের কষ্ট ও সীমাবদ্ধতা বুঝে তাদের পাশে দাঁড়ানো।


তিনি বলেন, ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাহকের বাড়ি গিয়ে সেবা দিতে পারাটা শুধু পেশাগত দায়িত্ব নয়, একটি দারুণ মানবিক অভিজ্ঞতাও বটে। আমি চাই আমাদের কাজের মধ্য দিয়ে গ্রাহকরা সবসময় এটা অনুভব করুক যে, নগদ তাদের প্রতিটি প্রয়োজনে সবসময় পাশে আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.