× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার’ অর্জন করলো ইউএস-বাংলা

১১ নভেম্বর ২০২৬, ১৮:১৪ পিএম

বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং দেশের বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ সম্মাননা পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের ভ্রমণ বিষয়ক পাক্ষিক পত্রিকা দি বাংলাদেশ মনিটর বেসরকারী এই সংস্থাকে সম্মাননাটি প্রদান করেছে।


একই অনুষ্ঠানে ‘বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন’, ‘বেস্ট শর্ট হোল এয়ারলাইন’, ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’, ‘পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ’, ‘আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস’, ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন’ এবং ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স’ ক্যাটাগরিতেও স্বীকৃতি পায় ইউএস-বাংলা।


গত ৮ নভেম্বর ক্রাউন প্লাজা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।


এ সময় অন্যান্য ক্যাটাগরিতে পাওয়া গোল্ড ও সিলভার অ্যাওয়ার্ডগুলো অতিথিদের হাত থেকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ। ইউএস-বাংলা ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)’, ‘বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ’ ও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে গোল্ড জয় করেছে।


আর সিলভার পুরষ্কার এসেছে বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইন শ্রেণিতে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।


মনিটর এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬-এর এই অর্জন প্রসঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, যাত্রীদের নিরবচ্ছিন্ন আস্থারই সুফল এই স্বীকৃতি। তিনি প্রতিশ্রুতির সুর মিলিয়ে উল্লেখ করেন, এই ধরনের সম্মাননা আগামী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে যাত্রীসেবায় আরও উঁচুতে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।


উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীসেবার মান বজায় রেখে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আগেও ২০১৫, ২০২২, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ হিসেবে পুরস্কৃত হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.