× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

থাইল্যান্ডের রাজধানীতে আকিজ সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশ নেন। ব্যবসায়িক সম্পর্ক জোরদার, প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্মেলনে আলোচনা হয়।


গত ১৩ নভেম্বর ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ আয়োজনটিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক সহযোগীরা উপস্থিত ছিলেন।


বর্তমানে দেশজুড়ে আকিজ সিরামিকসের ৪ হাজারের বেশি রিটেইল শপ এবং প্রায় ৪০০টি শোরুম রয়েছে। এসব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রতিষ্ঠানটির টাইলস। ব্র্যান্ডটির ব্যবসায়িক সম্প্রসারণে বিজনেস অ্যাসোসিয়েটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।


সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পুরস্কার বিতরণী, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা লাঞ্চ। এতে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন এবং আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


উল্লেখ্য, ক্রেতাদের আস্থা ও ব্যবসায়িক সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ সিরামিকস টানা সাতবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং দুইবার সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছে। সম্মেলনের পাশাপাশি অংশগ্রহণকারীরা ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.