× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন

২৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮ পিএম

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর উদ্যোগে ২১ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্ট এর জন্য রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।


সাউথইস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ খালিদ মাহমুদ খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি এন্ড কোঅর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রব রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংকিং এন্ড সুপারভাইজারি ফ্রেমওয়ার্ক এবং রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি'র পরিচালনা পর্ষদের পরিচালক প্রকৌশলী খন্দকার বদরুল হাসান এবং মো: রফিকুল ইসলাম (নমিনী অফ এশিয়া ইন্সুরেন্স পিএলসি.) তাঁদের মূল্যবান বক্তব্য ও পরামর্শ তুলে ধরেন।


আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয় যার মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভের সুযোগ পান।


অনুষ্ঠানের সমাপনী পর্বে সাউথইস্ট ব্যাংক পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের পরিবর্তনশীল তদারকি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পরিপালন নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.