× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবদুল হাই

২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৩ পিএম

বন্দরনগরীর সর্ব বৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অর্থোপেডিকস অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থোপেডিক, স্পোর্টস ইনজুরি ও ট্রমা সার্জন ডা. মোহাম্মদ আবদুল হাই। অর্থোপেডিক সার্জারিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি আর্থ্রোস্কপি, স্পোর্টস ইনজুরি ব্যবস্থাপনা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে বিশেষ দক্ষতা রয়েছে তার।


ডা. মোহাম্মদ আবদুল হাই এমবিবিএস সম্পন্ন করার পর ২০১২ সালে অর্থোপেডিক সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি স্পোর্টস সার্জারি, আর্থ্রোস্কপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২১ সালে তিনি আমেরিকান কলেজ অব সার্জনসের ফেলোশিপ (এফএসিএস) অর্জন করেন।


২০১২ সালে চট্টগ্রামে অর্থোপেডিক সার্জন হিসেবে তার পেশাগত কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণের পর ২০১৬ সাল থেকে তিনি আর্থ্রোস্কপিক সার্জারি শুরু করেন। কাঁধের বারবার স্থানচ্যুতি, খেলাধুলাজনিত আঘাত, হাঁটুর ইনজুরি, লিগামেন্ট ও মেনিস্কাসের সমস্যার চিকিৎসায় তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে।


ডা. হাইয়ের চিকিৎসাসেবার ক্ষেত্রের মধ্যে রয়েছে আর্থ্রোস্কপিক সার্জারি, লিগামেন্ট পুনর্গঠন এবং টোটাল হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি। এসব ক্ষেত্রে দক্ষতা আরও বাড়াতে তিনি ভারত ও থাইল্যান্ডে বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার প্রশিক্ষণের মধ্যে রয়েছে অ্যাডভান্সড শোল্ডার ক্যাডাভেরিক আর্থ্রোস্কপিক ওয়ার্কশপ, সিকট কমপ্রিহেনসিভ শোল্ডার কোর্স এবং কনমেড এশিয়া আর্থ্রোস্কপি ক্যাডাভার ওয়ার্কশপ।


ডা. মোহাম্মদ আবদুল হাইয়ের যোগদানের ফলে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অর্থোপেডিকস ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের চিকিৎসাসেবা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও বিশেষায়িত দক্ষতা হাড়, জয়েন্ট, স্পোর্টস ইনজুরি এবং জটিল অর্থোপেডিক সমস্যায় আক্রান্ত রোগীদের আধুনিক ও প্রয়োজনভিত্তিক চিকিৎসা পেতে সহায়তা করবে। পাশাপাশি রোগীদের স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষমতায় ফিরে আসার পথকে আরও সহজ করে তুলতে তার ভূমিকা থাকবে বলে প্রত্যাশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.