× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাসের সিটের নিচে মিললো ১০ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২২, ০৬:৪৩ এএম

ছবি: সংগৃহীত

চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্যে আসছে। এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটের নিচে ১০টি সোনার বার পাওয়া যায়। 

তিনি আরো জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.