× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৩ জুন ২০২২, ১০:০৬ এএম

ঈশ্বরদীতে  যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ জুন বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তার পুর কদিম পাড়ায় লিচু গাছে ঝুলন্ত অবস্থায় রাশেদুল(৩০)নামে এক যুবকের লাশ উদ্ধার করে । সে সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা চর আওতাপাড়া গ্রামের মঙ্গল এর ছেলে। 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ  অরবিন্দ সরকার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্হলে যান এবং গাছে  ঝুলন্ত অবস্থায় রাশেদুলের লাশ দেখতে পান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কারনে সে আত্মহত্যা করতে পারে বলে অনুমান করছেন। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.