× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যার পানিতে ভেসে উঠেছে চা শ্রমিকের লাশ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

২৪ জুন ২০২২, ০৫:১১ এএম

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে রন রিকমন (৪০) নামের এক ব্যক্তি বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে নিখোঁজের ৩৪ ঘন্টা পর শুক্রবার (২৪ জুন) সকাল ৭টায়  ভেসে উঠল  এ চা শ্রমিকের লাশ।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবরি দলকে খবর দেয়।    পরে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে উদ্ধারকারী দল অভিযান সমাপ্ত করে চলে যায়।

রণের বাড়ি উপজেলার ধমাই চা-বাগানের নতুন টিলা এলাকায়। তিনি ওই বাগানের শ্রমিক। 

স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে। রনের বাড়িতে ঢোকার রাস্তায় কোমরসমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। রণ বুধবার রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা দেন। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন সাঁতরে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। 

কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমাদের দুটি টিম ৬ ঘন্টা অভিযান চালিয়ে তাকে  উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.