× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উল্লাপাড়ায় আনন্দ শোভাযাত্রা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৫ জুন ২০২২, ০৮:৪৮ এএম

'আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে উল্লাপাড়া সলঙ্গা থানা আওয়ামীলীগের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।

এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাউসার হোসেন,ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টার,ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থী, সরকারি বেসকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.