× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি

২৮ জুন ২০২২, ০৩:৪৯ এএম

 সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীতে মাছ ধরতে গিয়ে কেরামত গাজী (৪২) না‌মে এক জে‌লে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৭টার দি‌কে নদী‌তে আট‌কে যাওয়া বড়‌শি ছাড়া‌তে গি‌য়ে তি‌নি ভে‌সে যান। নিখোঁজ কেরামত গাজী উপ‌জেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কেরামত গাজী স্ত্রীকে নিয়ে মাদার নদীতে বড়‌শি দিয়ে মাছ ধরতে যান। এসময় নদীতে বড়‌শি বেধে যায়। নদীতে আটকে যাওয়া বড়‌শি ছাড়াতে গ‌িয়ে তিনি নদীতে পড়ে ভে‌সে যান। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বিষয়ট‌ি নিশ্চিত করে বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে। তা‌কে এখ‌নো উদ্ধার করা সম্ভব হয়‌নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.