× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গে শ্রীমঙ্গলের ১০জনকে অব্যাহতি

তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২২, ০০:২৫ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহিত দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সকল বিদ্রোহী প্রার্থীকে দলীয় স্ব স্ব  পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য সুপারিশ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্ধু কুমার দেব বেবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পত্রটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
অব্যাহতি প্রাপ্তরা হলেন----
১. মোঃ মনু মিয়া (মির্জাপুর)
২. মোঃ মিছলু আহমেদ চৌধুরী (মির্জাপুর)
৩. মোঃ জসীম উদ্দিন (সিন্দুর খান)
৪. মোঃ মুজিবুর রহমান মজুল (কালাপুর)
৫. মোঃ ফজলুর রহমান (কালাপুর)
৬. মোঃ আরজু মিয়া (আশীদ্রোন)
৭. মোঃ সামছুল আলম (আশীদ্রোন)
৮. বিজয় হাজরা (কালীঘাট)
৯. শান্ত তাতি ( কালীঘাট)
১০. মিলন শীল (সাতগাঁও)

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.