× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজাদপুরে ৩টি ক্লিনিক সিলগালা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৮ জুলাই ২০২২, ০৫:৩২ এএম

শাহজাদপুরে অনুমোদন ছাড়া কোন হাসপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না।  স্বাস্থ খাতে কোন প্রকার অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না, শাহজাদপুরের স্বাস্থ্য সেবার মান অক্ষুন্ন রাখতে  অভিযান চলমান থাকবে। মানুষ যেন সঠিক স্বাস্থ্য সেবা নিতে পারে সে লক্ষে আমরা কাজ কর যাচ্ছি।  শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান পুর্বের তুলনায় অনেক ভালো।আগের চেয়ে বেশি রোগী প্রতিদিন আউটডোর ও ইনডোরে সেবা নিচ্ছে।

সিরাজগঞ্জ শাহজাদপুরে  অভিযান চালিয়ে অনুমোদন বিহীন তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধ  করার পরে এসব বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম। এসময় তিনি আরো বলেন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক  ন্যায় ও সততা নিয়ে অনিয়মের  বিরুদ্ধে অভিযান চালিয়েছি।

বুধবার (২৭মে)  বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিক  সিলগালা করে বন্ধের নির্দেশ দেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  ডাঃ শারমিন আলম। শাহজাদপুর থানা পুলিশের টিম নিয়ে  শাহজাদপুরে বেসরকারি চারটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।

এসময় লাইসেন্স না থাকায়  শাহজাদপুর  ডাকবাংলো পাড়ার মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, করতোয়া ব্রিজের পূর্বপাড়  ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার  সিলগালা করা হয় এছারা  প্রত্যাশা ডায়াগনস্টিক এ্যান্ড হসপিটালের ডায়াগনস্টিক লাইসেন্স থাকলেও তা নবায়ন নাই ও হাসপাতালের কোন লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ শারমিন আলম। তিনি আরো জানান শুধু মাত্র লাইসেন্সের জন্যে আবেদন করে ক্লিনিকগুলো কার্যক্রম শুরু করেছিলো কিন্তু এখনো চুড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করে বন্ধ করা হয়েছে। এছারাও লাইসেন্স নবায়ন না করায়  উপজেলার নুকালীতে অবস্থিত ট্যাংকলরী সমবায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।


অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা থানা ও এস আই আহাদের নেতৃত্বে  পুলিশের টিম  উপস্থিত ছিলেন।এদিকে এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের লোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.