× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে কুমিরা হাইওয়ে পুলিশের ৫ সদস্যকে প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৫:০৮ এএম

সীতাকুণ্ডে চাঁদাবাজির অভিযোগে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের কে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ থেকে প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন সার্জেন্ট অপুল ঘোষ, কনস্টেবল মো. সোহেল, মো. ফারুক, মো. সরোয়ার ও মো. রেজাউল। তাঁদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ। এ প্রত্যাহারকে তিনি পুলিশের ‘রুটিন ওয়ার্ক’ বলে দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানায়, দুই দিন আগে চট্টগ্রাম থেকে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কুমিরা হাইওয়ে পুলিশের এলাকায় আসার পর কুমিরা হাইওয়ে  পুলিশের চাঁদাবাজির শিকার হয়। চাঁদাবাজির শিকার হয়ে কুমিল্লায় হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করেন পিকআপ ভ্যানের চালক। ভ্যান চালকের অভিযোগের ভিত্তিতে ৫ জন হাইওয়ে পুলিশের সদস্যকে প্রত্যাহার করেন কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। 



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.