× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনা পৌর সভার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

৩০ জুলাই ২০২২, ০৬:৫৩ এএম

কুমিল্লার হোমনা পৌর সভার হোমনা পুরাতন বাস স্ট্যান্ড হতে শ্রীমদ্দি ঈদগাহ পর্যন্ত আরসিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।


গতকাল শনিবার সকাল ১১ টার দিকে ১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন হোমনা পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। এ উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় কাউন্সিলর মো.মুন্নাফ মিয়া ও পৌর উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন ছাড়াও অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, যুবলীগ নেতা জাকির হোসেন সরকার, কাউসার আহাম্মেদ, ঠিকাদার মো. রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অফিস সূত্রে জানাযায়, রাস্তাটি কুয়েত সরকারের অর্থায়নে আরসিসি দ্বারা উন্নয়ন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.