× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেম্বার বাবলু হত্যা মামলার তিন আসামি আটক, অস্ত্র উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০২:১৫ এএম

যশোরের শার্শা উপজেলার বাহগআঁচড়া ইউনিয়নের মেম্বার আশানুর রহমান বাবলু হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। 

আটকৃতরা হলেন, শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়ার মৃত ছাদেক মোল্লার ছেলে লুৎফর রহমান, আবেদার রহমান ও তার ছেলে কলিম উদ্দিন।

আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।  

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে লুৎফর রহমান, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে কলিম উদ্দিন ও রূপদিয়া সাড়াপোল গ্রাম থেকে আবেদার রহমানকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার বালুন্ডা মাঝেরপাড়া গ্রামের জনৈক আশরাফুলের বাড়ির সামনের কলাগাছের নিচে লুকানো হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি গাছিদা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের রেখে দেয়া অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ২১ জুন রাত পৌনে ১০টার দিকে শার্শা উপজেলার বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্নিচারের সামনে ইউপি মেম্বার বাবলুকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.