× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত সদস্য কামাল গ্রেফতার

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৫:৪৭ এএম

মৌলভীবাজারের কুলাউড়া কামাল মিয়া নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। রবিবার (৩১ জুলাই) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কামাল বাঘজুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের বাঘজুর এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি কামালকে গ্রেপ্তার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.