× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগ্রাবাদে বাথরুম থেকে মিললো যুবকের মরদেহ

চট্টগ্রাম ব্যুরো

০১ আগস্ট ২০২২, ০৮:০০ এএম

 চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় বাথরুম থেকে শাহাদাৎ হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত নোয়াখালী জেলার মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তারা কুলাগাওয়ের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সোমবার (১ আগস্ট) দুপুরে দাইয়াপাড়া এলাকার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা শাহাজাহান বলেন, ‘দাইয়াপাড়া এলাকায় আমার একটি মুদি ও স্টেশনারি দোকান রয়েছে। গত শনিবার (৩০ জুলাই) একটি কাজে আমি বাড়িতে গিয়েছিলাম। সেদিন রাতে যখন বাসায় ফেরেনি ছেলে, তখন ছেলের বউ আমাকে ফোন করে, বলে- ছেলের মোবাইলে কল যাচ্ছে না। তাকে পাওয়া যাচ্ছে না। আমি দ্রুত বাড়ি থেকে চলে আসি। পরে এলাকার লোকজন বলল আমার ছেলেকে সকাল থেকে কেউ দোকানে দেখেনি।’

তিনি আরও বলেন, ‘গতকাল সারাদিন তার খোঁজ করি। পরে থানায় গিয়ে একটি জিডি করি। সোমবার দুপুরে দোকানের জমিদার ফোন করে বলে আমার ছেলেকে দেখতে পেয়েছে। পরে আমরা তার বাসার পেছনের একটি বাথরুমে লাশ দেখতে পাই। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার রিফাত ও রিতা নামে দুইটি শিশু রয়েছে।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘দাইয়াপাড়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.