× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কচুয়ায় মাছের খামার থেকে প্রবাসীর লাশ উদ্ধার

কচুয়া ( চাঁদপুর) প্রতিনিধি

০১ আগস্ট ২০২২, ০৮:০১ এএম

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের লষ্করি-দোয়াটি গ্রামের মধ্যঅঞ্চলের মাছের খামার থেকে সদ্য দেশে ফেরত প্রবাসী রিপন সরকার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন দোয়াটি গ্রামের সাধু বাড়ির সহদেব সরকারের পুত্র। সোমবার সকালে খামারের মালিক আব্দুল মালেক খামারের পশ্চিম পাড়ে রিপনের লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে কচুয়া থানার এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

নিহতের ভাই তাপস সরকার দাবী করেন, পূর্ব পরিকল্পনায় আমার ভাই রিপনকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.